কেমিওসমোটিক হাইপোথিসিস (Chemiosmotic hypothesis) কী ব্যাখ্যা করে?
ক্লোরোপ্লাস্টে কীভাবে প্রোটন গ্রেডিয়েন্টের মাধ্যমে ATP সংশ্লেষিত হয়।
কেমিওসমোটিক হাইপোথিসিস (Chemiosmotic hypothesis) কী ব্যাখ্যা করে?
ক্লোরোপ্লাস্টে কীভাবে প্রোটন গ্রেডিয়েন্টের মাধ্যমে ATP সংশ্লেষিত হয়।
ATP তৈরির জন্য প্রোটন (H+) কোথায় জমা হয়?
থাইলাকয়েডের লুমেনে (Lumen)।
ATP সিন্থেজ এনজাইমের CF0 অংশের কাজ কী?
এটি থাইলাকয়েড মেমব্রেনের একটি চ্যানেল যা প্রোটনকে (H+) মেমব্রেন পার হতে সাহায্য করে।
অন্ধকার বিক্রিয়া বা বায়োসিন্থেটিক ফেজ মূলত কিসের উপর নির্ভরশীল?
আলোক বিক্রিয়ার উৎপাদ ATP এবং NADPH এর উপর।
ক্যালভিন চক্রের (C3 পথ) প্রথম স্থায়ী উৎপাদ কী?
৩-কার্বন বিশিষ্ট ৩-ফসফোগ্লিসারিক এসিড (3-PGA)।
ক্যালভিন চক্রে CO2 এর প্রাথমিক গ্রহীতা (Primary acceptor) কোনটি?
৫-কার্বন বিশিষ্ট কিটোজ শর্করা রাইবুলোজ বিসফসফেট (RuBP)।
ক্যালভিন চক্রের প্রধান তিনটি ধাপ কী কী?
কার্বক্সিলেশন, রিডাকশন (বিজারণ) এবং রিজেনারেশন (পুনরুৎপাদন)।
কার্বক্সিলেশন ধাপে কোন এনজাইম CO2 কে RuBP-এর সাথে যুক্ত করে?
RuBisCO (RuBP carboxylase-oxygenase)।
এক অণু গ্লুকোজ তৈরির জন্য ক্যালভিন চক্রে মোট কতটি ATP ও NADPH প্রয়োজন?
১৮টি ATP এবং ১২টি NADPH।
এক অণু গ্লুকোজ তৈরি করতে ক্যালভিন চক্র কতবার ঘুরতে হয়?
৬ বার।
C4 উদ্ভিদের পাতার বিশেষ অন্তর্গঠনকে কী বলে?
ক্রাঞ্জ অ্যানাটমি (Kranz anatomy)।
ক্রাঞ্জ অ্যানাটমিতে ভাস্কুলার বান্ডেলের চারপাশের কোষগুলোকে কী বলে?
বান্ডেল সিথ কোষ (Bundle sheath cells)।
C4 চক্রের প্রাথমিক CO2 গ্রহীতা কোনটি?
৩-কার্বন বিশিষ্ট ফসফোইনল পাইরুভেট (PEP)।
C4 চক্রে প্রথম স্থায়ী উৎপাদ কী?
৪-কার্বন বিশিষ্ট অক্সালোঅ্যাসিটিক এসিড (OAA)।
C4 উদ্ভিদের মেসোফিল কোষে কোন এনজাইম কার্বন ডাই-অক্সাইড ফিক্সেশনে কাজ করে?
PEP carboxylase বা PEPcase।
C4 উদ্ভিদের মেসোফিল কোষে কোন গুরুত্বপূর্ণ এনজাইমটি অনুপস্থিত থাকে?
RuBisCO।
C4 উদ্ভিদে ক্যালভিন চক্র কোথায় সংঘটিত হয়?
শুধুমাত্র বান্ডেল সিথ কোষে।
পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় এমন এনজাইম কোনটি?
RuBisCO।
ফটোরেসপিরেশন (Photorespiration) কী?
C3 উদ্ভিদে RuBisCO যখন CO2 এর বদলে O2 এর সাথে যুক্ত হয় এবং ATP নষ্ট করে, তখন সেই প্রক্রিয়াকে ফটোরেসপিরেশন বলে।
ফটোরেসপিরেশনের সময় সৃষ্ট যৌগের নাম কী?
ফসফোগ্লিসারেট এবং ২-কার্বন বিশিষ্ট ফসফোগ্লাইকোলেট।